আমাদের সম্পর্কে

আমাদের কথা

আলোর ছোঁয়া গোপালগঞ্জ—স্বচ্ছতা, ঐক্য এবং আত্মসামাজিক উন্নয়নের এক প্রতিশ্রুতিবদ্ধ বহুমুখী সমবায় সমিতি।২০২০ সালে মাত্র ১১ জন উদ্যমী ও স্বপ্নদর্শী সদস্যকে সাথে নিয়ে আমাদের এই সম্ভাবনাময় যাত্রার সূচনা ঘটে। সূচনা থেকেই প্রতিটি সদস্যের সক্রিয় অংশগ্রহণ এবং প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ সঞ্চয় জমার মাধ্যমে সমিতির ভিত্তিমূল মজবুত করা হয়।ছোট পরিসরে শুরু হওয়া সেই ক্ষুদ্র প্রচেষ্টা আজ পারস্পরিক সততা, সুশাসন এবং আস্থার ওপর ভর করে একটি সফল ও অগ্রগামী প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। আমরা বিশ্বাস করি, ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ই একদিন বড় আর্থিক নিরাপত্তার ভিত্তি গড়ে তোলে।বর্তমানে আমাদের সমিতি সততা ও দক্ষতার সাথে সকল দাপ্তরিক ও আর্থিক কার্যক্রম পরিচালনা করে আসছে। গোপালগঞ্জের মানুষের আর্থিক স্বাবলম্বিতা অর্জন, সামাজিক কল্যাণ এবং একটি সুন্দর আগামী গড়ার লক্ষে আমরা নিরলসভাবে কাজ করে যেতে দৃঢ়প্রতিজ্ঞ।

পরিচালনা পর্ষদ

ইয়াছিন শিকদার

সভাপতি

ইমরুল খান

সহ-সভাপতি

জিলান শেখ

সাধারণ সম্পাদক

সজল বিশ্বাস

কোষাধ্যক্ষ

Scroll to Top